রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের নেতাকর্মীদের ইফতার মাহফিল আয়োজন না করার নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৫৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক

তাকর্মীদের ইফতার মাহফিল আয়োজন না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। |আরো খবর চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে, আশা প্রধানমন্ত্রীর শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সামাবেশে এই কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথ ভাবে এই সমাবেশের আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, পবিত্র রমজান মাসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো কোন ইফতার মাহফিলের আয়োজন করবেন না। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন। সেই টাকা দিয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন। তিনি বলেন, আমরা ইফতারের আয়োজন না করে পার্টির পক্ষ থেকে, যারা কষ্টে আছেন, যারা গরীর মানুষ তাদের হাতে খাবার তুলে দেব। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতি সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর