শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে শাহরুখের ‘জাওয়ান’?

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৭৮ টাইম ভিউ

বিনোদন ডেক্স: অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’-এর ট্রেলার। শুরু থেকে শেষ— শাহরুখ খান দর্শকের চোখ ধাঁধিয়ে দিয়েছেন। অনেকের ধারণা, এই ছবি ‘পাঠান’-এর যাবতীয় নজির ভেঙে ফেলতে পারে।

আগামী ৭ সেপ্টেম্বর সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমাটি চোখ ধাঁধানো ট্রেলার দর্শকের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সিনেমাটি একই দিনে বাংলাদেশে মুক্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন যিনি এর আগে বাংলাদেশে সাফটা চুক্তির বিনিময়ে ‘পাঠান’ মুক্তি দিয়েছিলেন।

দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘পাঠান’ ছবিটি আমরা দেশের ১০১ হলে মুক্তি দিয়েছিলাম। এখন ‘জাওয়ান’ আনার চেষ্টা চলছে। চেষ্টা করছি একইদিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার।

তিনি আরও বলেন, ‘এই বিষয়টা চূড়ান্তভাবে বলতে হলে আরও কিছুদিন সময় লাগবে। আমাদের এখানে তো ডিসিপি সিনেমাহলের সংখ্যা কম। আমাদের কাছে কনটেন্ট দিয়ে এখানে সেন্সর করাতে তারা আগ্রহী না। আমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করছি যে, একইসাথে মুক্তি দিলে ব্যবসা ভালো হবে। আমাদের এখান থেকে আমরা যে ৫ কিংবা ৭ হাজার ডলার দেই সেটা তো কোন অ্যামাউন্টই না তাদের কাছে। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি।’

‘জাওয়ান’ প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। এটি পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। সিনেমাতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, তার বিপরীতে দেখা যাবে দক্ষিণি তারকা নয়নতারাকে। এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোন ও থালাপাতি বিজয়।

জানা গেছে, মুক্তির আগেই সিনেমাটি গানের স্বত্ব থেকে আনুমানিক ৩৬ কোটি রুপি আয় করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর