শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

এশিয়া কাপ ওয়ান বাই ওয়ান জয়ের পরিকল্পনা সাকিবের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪৪ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : এশিয়া কাপ দিয়ে শুরু। এরপর ব্যাক টু ব্যাক বাংলাদেশ জাতীয় দলের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ। বৈশ্বিক মহাযজ্ঞ শুরু হতে সময় বাকি আর মোটের ওপর ৪০ দিন। এই ৪০ দিনের ভেতর এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে সাকিব বাহিনী।নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের জন্য খুব একটা সময় পাবে না টিম টাইগার্স। কেননা ২৬ সেপ্টেম্বর শেষ হবে কিউইদের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। আর ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ।

তবে তার আগে ২৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে আসা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম আন-অফিসিয়াল ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামে।

সেই মোতাবেক কিউইদের বিপক্ষে সিরিজ শেষ করেই ভারতে উড়াল দিতে হবে টাইগারদের। তাই স্বভাবতই খুব একটা বেশি সময় হাতে পাবেন না টাইগাররা।

জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ চান্ডিকা হাথুরুসিংহে বিশ্বকাপকে নিয়ে এখন থেকেই পরিকল্পনার ছক কষা শুরু করলেও ব্যতিক্রম টাইগার দলপতি সাকিব আল হাসান। এখনই বিশ্বকাপ নিয়ে ভাবতে নারাজ তিনি।

এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যেতে চান টাইগার দলপতি।

এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।

সাকিব বলেন, ‘দেখেন এখন আমাদের সামনে লক্ষ্য এখন শুধুই এশিয়া কাপ। আপাতত আর কিছু ভাবছি না। এটা শেষ করে এরপর না বিশ্বকাপের পরিকল্পনা করবো। এখন যদি বলতে হয় পরিকল্পনা শুধুই এশিয়া কাপ। আরও সংক্ষিপ্ত করে বললে লক্ষ্য আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘দেখেন এমন তো না যে আমরা এশিয়া কাপে ভালো খেললে বিশ্বকাপেও ভালো খেলবো। বা এমনও না যে এশিয়া কাপে খারাপ খেললে বিশ্বকাপে খারাপ খেলবো বা ভালো খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। পরিস্থিতি দুটোর সম্পূর্ণই আলাদা। সে কারণে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবনার কিছু নেই।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর