শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

কুড়িগ্রামে বন্যার কারণে অর্ধশতাধিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৯৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামে বন্যায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ ও সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলার শিক্ষা বিভাগ। গতকাল রবিবার এই নির্দেশ দেয়া হয়।

জেলার সাতটি উপজেলায় প্রাইমারী ও মাধ্যমিক পর্যায়ের ৬৬টি বিদ্যালয় বন্ধ রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫৪টি এবং ১২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৮টি বিদ্যালয়ের মধ্যে ৬টি,কুড়িগ্রাম সদর উপজেলায় ১৫ টি ক্ষতিগ্রস্থের মধ্যে ৬টি,চিলামারীতে ক্ষতিগ্রস্থ ৯টির মধ্যে ৮টি, ফুলবাড়ীতে ক্ষতিগ্রস্থ ৭টি,রৌমারী ও ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্থ ১টি করে এবং নাগেশ্বরীতে ২৫টি ক্ষতিগ্রস্থসহ ৫৪টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ প্রাথমিক বিদ্যালয়গুলোর তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাময়িকভাবে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, কুড়িগ্রামের নাগেশ্বরীতে-১০ টি এবং ভূরুঙ্গামারী ও উলিপুর উপজেলায় ১টি করে বিদ্যালয় বন্ধ হয়েছে। এরমধ্যে নিম্ন ও উচ্চ মাধ্যমিক, স্কুল-কলেজ এবং মাদ্রাসার পাঠদান বন্ধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর