শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ঘূর্ণিঝড় মোখা বিষয়ে সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২০৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় মোখা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভার আগে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রশাসনকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে সরকার সতর্ক আছে।’

ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে তিনি বলেন, ‘শোনা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আজ কক্সবাজারের এক প্রান্ত দিয়ে মিয়ানমারের দিকে ধাবিত হচ্ছে। অনেক সময় দেখা যায়, আমরা খুব বেশি প্রস্তুতি নিয়ে থাকি, খুব বেশি সতর্কতা অবলম্বন করি। পরে দেখা যায়, বাস্তবে ঘূর্ণিঝড়টি কেটে গেছে। আমরা সেটাই কামনা করি। ঘূর্ণিঝড় হলে কত ভয়ঙ্কর রূপ নেয় অতীতে আমরা দেখেছি। এবার আমরা সব প্রস্তুতি নিয়েছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঝড় আসছে কিন্তু এর মধ্যে বিএনপির নেতাদের পাল্টা সুর। বিএনপির মহাসচিব বলেছেন রাজনৈতিক ঝড় নাকি আসবে। মানুষ সৃষ্ট রাজনৈতিক ঝড়ের অপেক্ষায় আমরা আছি। বিএনপির ঝড়ে নাকি শেখ হাসিনা সরকারের পতন হবে। বিএনপি আসলে যাই বলুক আন্দোলন করে ঝড় তোলার সামর্থ্য তাদের নেই। এজন্যই তারা গলাবাজি করে নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাচ্ছে।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, শফিকুল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর