শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আইএমএফের নতুন ঋণ ৪৫০ কোটি ডলার, চুক্তি হতে পারে ডিসেম্বরে দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বেশি সম্ভাবনা যেসব অঞ্চলে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

‘টিআইএন সবার জন্য বাধ্যতামূলক নয়’

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৬৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : টিআইএন সবার জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তবে যাদের জন্য টিআইএন বাধ্যতামূলক তাদের পক্ষে বছরে সরকারি কোষাগারে দুই হাজার টাকা দেয়া গর্বের বলে মনে করেন (এনবিআর) চেয়ারম্যান।

শুক্রবার (২ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রণালয়ের আয়োজনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা আগে দেখেন, কাদের টিআইএন আছে৷ কাদের জন্য বাধ্যতামূলক। গরিব মানুষের জন্য টিআইএন বাধ্যতামূলক না। যাদের জন্য টিআইএন বাধ্যতামূলক তাদের জন্য বছরে সরকারের কোষাগারে দুই হাজার টাকা দেয়া গর্বের বিষয় হওয়ার কথা।

তিনি জানান, আমদানি-রফতানি ব্যবসায়ী, বৈধ অস্ত্রের লাইসেন্সধারী, যাদের জন্য ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক এ ধরনের মানুষের জন্যই টিআইএন বাধ্যতামূলক।

প্রসঙ্গত, এবারের বাজেটে টিআইএনধারীদের জন্য ন্যূনতম কর দুই হাজার টাকা। বাজেটে এমন ঘোষণার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি আমার এ সমস্ত কমিটমেন্ট সবগুলো প্রয়োগ করেছি। আমি দুই কোটি মানুষের চাকরির ব্যবস্থার কথা বলেছিলাম। দুই কোটি ৪৫ লাখ মানুষের চাকরির ব্যবস্থা করেছি। কর্মসংস্থান তৈরির জন্য আমরা কাজ করি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, বা‌জিণ‌্যমন্ত্রী টিপু মুন‌শি, ‌শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ সচিব ফা‌তেমা ইয়াস‌মিনসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর