শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

দেবহাটা পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলার দেবহাটা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ১১ জন আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এসআই হাফিজুর রহমান ও এএসআই আব্দুর রহিম গাজী সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং- ০৩, তারিখ- ০৬/০৪/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ আসামী উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের মৃত মহিউদ্দিন মোড়লের ছেলে এবাদুর রহমান (৫০), মাঝ পারুলিয়া গ্রামের দাউদ সরদারের ছেলে আব্দুল করিম সরদার(৫০), একই গ্রামের মৃত ওজিয়ার সরদারের ছেলে মহসিন সরদার(৪০), দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে মনিরুল ইসলাম সরদার (৫২), শিমুলিয়া গ্রামের গোলাম রব্বানী সরদারের ছেলে হাফিজুর রহমান@হাপু(৩৬), উত্তর সখিপুর গ্রামের ওহাব আলী সরদারের ছেলে তরিকুল ইসলাম (২৫), পারুলিয়া পলগাদা এলাকার মৃত ইউসুফ আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম (৫৬), জগন্নাথপুর গ্রামের মৃত গফফার আলী গাইনের ছেলে আরশাদ আলী গাইন (৬২), বহেরা গ্রামের মৃত গোলাম জুব্বার সরদারের ছেলে আব্দুল আজিজ সরদার (৫৭), দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে সাইফুল্লাহ সরদার (৪২) ও পূর্ব কুলিয়া গ্রামের দীনদার আলী বিশ্বাসের ছেলে নুর নবী বিশ্বাসকে (৬৩) গ্রেফতার করা হয়েছেন।

উল্লেখ্য, আসামিদেরকে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর