শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেলেন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৫৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের আদালত। মঙ্গলবার (২৩ মে) পিটিআই প্রধানের আবেদনের শুনানি শেষে আদালত আগামী ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এদিন পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও জামিন পান। এনএবি-এর একটি আদালত আগামী ৩১ মে পর্যন্ত বুশরা বিবির জামিন মঞ্জুর করেছেন।

ডনের প্রতিবেদনে বলা হয়, জুডিশিয়াল কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় ইমরানকে জামিন দিয়েছেন ইসলামাবাদ এটিসি। ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত বিচারিক কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে জামিন দেন।

পিটিআই প্রধানের আবেদনের শুনানির পর আদালত আগামী ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর