শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পুলিশ যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত : ডিএমপি কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৯২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : পুলিশ যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।রোববার (২০ আগস্ট) ডিএমপি হেড কোয়ার্টার্সে ২০২৩ সালের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান ।ডিএমপি কমিশনার বলেন, আগস্ট আমাদের জন্য শোকের ও শঙ্কার মাস। আগস্ট মাসেই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হারিয়েছি। এ মাসেই আমরা বাঙালির অনেক গুণীজন হারিয়েছি। আগস্ট মাস এলেই শঙ্কা জাগে একাত্তরের পরাজিত পক্ষ আবার না কোনো অঘটন ঘটায়। তবে বাংলাদেশ পুলিশ যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুসরণ করে এবং পেশাদারিত্বের সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কোনো পুলিশ সদস্যের আচরণগত কারণে যেন আমাদের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে সবার সতর্ক থাকতে হবে। গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চুরি ও ছিনতাই মামলা, চোরাই গাড়ি ও মাদকদ্রব্য উদ্ধারে আরও গুরুত্ব দিতে হবে। ভালো কাজ ও জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যরা যেন ডেঙ্গু আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশ লাইনস, থানা ও ফাঁড়িগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি বলেন, পুলিশ নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছে। এতে করে সারাদেশে পুলিশের একটি ভাবমূর্তি তৈরি হয়েছে। মানুষ পুলিশকে আপন করে নিয়েছে। মানুষের এই ভালোবাসাকে ধরে রাখতে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর