সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৯ টাইম ভিউ
বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
ছবি- সংগৃহীত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ঢাকার সাভারের আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পৃথক দুটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা তৈরির অভিযোগে যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, জিরাবো এলাকা থেকে মো. শামীমকে এবং বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে মো. আ. হালিম ও মো. মনসুর আলীকে আটক করা হয়। তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর