শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম আইএমএফের নতুন ঋণ ৪৫০ কোটি ডলার, চুক্তি হতে পারে ডিসেম্বরে দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বেশি সম্ভাবনা যেসব অঞ্চলে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিক্সা চালকের (১৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকাল ১১টার উপজেলার ধারা ইউনিয়নের শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নুর জামান অন্তু । সে ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অটোরিক্সা চালিয়ে বাড়ি ফিরে শনিবার (১২ আগস্ট) রাতে নির্ধারিত জায়গায় অটো চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দেন অন্তু। আজ সকালে বৃষ্টির মাঝে ওই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর