শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ভিসানীতি নিয়ে পাঠানো মার্কিন চিঠিতে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২১৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা আমাদের যে অঙ্গীকার, সুষ্ঠু-সুন্দর নির্বাচন আমরা করতে চাই এটাকেই তারা সমর্থন দিয়েছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী তাকে পাঠানো মার্কিন চিঠিতে প্রধানমন্ত্রীর প্রশংসার কথাও উল্লেখ করেন।।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাকে চিঠি পাঠিয়েছিলেন, তাতে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র দেশে আছে বলেই, মাননীয় প্রধানমন্ত্রী গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছেন বলেই, আমাদের দেশের মানুষের মঙ্গল হয়েছে, উন্নতি হয়েছে। আমরা গণতান্ত্রিক সরকার, আমাদের জনগণের প্রতি বিশ্বাস আছে।

নতুন মার্কিন ভিসানীতির ফলে বাড়তি চাপ নেই বলেও জানিয়েছেন মোমেন।

এতদিন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের নীতি তারা জানাক, আমি কেন জানাব। তাদেরকেই জানাতে দেন, তারা সেটি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর