শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মদ খেয়ে মাতলামি-পুলিশকে গালিগালাজ, ছাত্রলীগের কর্মীসহ ২ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৫২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে মদ খেয়ে মাতলামি ও পুলিশকে গালিগালাজ করার সময় পুলিশ ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল মামুনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

এ দুই জনের নামে সোমবার (১৯ জুন) সকালে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়েরের পর তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গত রোববার দিবাগত রাত সোয়া ২টার সময় সান্তাহার রেলওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে উপজেলা ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন তার অপর দুই সহযোগীকে সাথে নিয়ে মাতাল অবস্থায় সান্তাহার ষ্টেশনে আসেন। এক সময় তারা রেলওয়ে থানার সামনে এসে মাতলামি শুরু করে। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ তাদের নিভৃত করতে চাইলে তারা পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তাদের আচরণে পুলিশ ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন (২৩) ও তার অপর সহযোগী সাজু হোসেন (৩৩) কে গ্রেপ্তার করে।

আবদুল্লাহ আল মামুন সান্তাহার শহরের হাউজিং কলোনী এলাকার পিন্টু হোসেনের ছেলে এবং সাজু হোসেন সান্তাহার ষ্টেশন কলোনীর আব্দুর রহিমের ছেলে। গতকাল সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর