শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৩৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তরিকুল ইসলাম (৩৫) এবং শাকিল আহম্মেদ (১৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নাইম হোসেন (১৬) নামে আরও একজন আহত হন।

আজ বৃহস্পতিবার (২২ জুন) বিকাল ৩টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম এবং আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল আহম্মেদ (১৮)।

এ ঘটনায় দৌলতপুর উপজেলার গাছের দাইড় এলাকার শরিফুল ইসলামের ছেলে নাইম হোসেন (১৬) আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদিনের ন্যায় ফুটবল খেলছিল স্থানীয় ছেলেরা। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে বজ্রপাতে শাকিল আহম্মেদ, তরিকুল ইসলাম ও নাইম হোসেন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জুবাইয়া ফারজানা জানান, বজ্রপাতে গুরুত্বর অবস্থায় শাকিল ও নাইম নামের দুইজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এছাড়া তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিল আহম্মেদর অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি। নাইম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বজ্রপাতে শাকিল আহম্মেদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর