শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার শুরু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১১৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের সাক্ষী ও শ্রম পরিদর্শক তরিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে গত ৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন আদালত।ড. ইউনূস ছাড়া মামলার অন্য তিন আসামি হলেন- একই প্রতিষ্ঠানের আশরাফুল হাসান, নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এই সাক্ষ্য গ্রহণ করেন।

শুনানির সময় ড. ইউনূস আদালতে উপস্থিত ছিলেন না। তবে আদালতে তার পক্ষে ছিলেন তার আইনজীবী।

গত ৬ জুন শ্রম আদালত অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই দিন ইউনূসসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান বাদী হয়ে ঢাকার তৃতীয় শ্রম আদালতে এই মামলা দায়ের করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ আগস্ট রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকমের কার্যালয় পরিদর্শন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা। সেই পরিদর্শনে শ্রম আইন লঙ্ঘনের অনেকগুলো বিষয় খুঁজে পান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর