মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে : জামায়াত আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন-অর্থমন্ত্রী একনেকে দুই হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায় আওয়ামী লীগকে নিয়ে সরকার নিজেই ধোঁয়াশায় :আসিফ মাহমুদ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা : তথ্য উপদেষ্টা হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডিএসসিসি মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না :প্রশাসক অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবর ভিত্তিহীন : শিক্ষা মন্ত্রণালয়

ডিএসসিসি মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না :প্রশাসক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬ টাইম ভিউ
ডিএসসিসি মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না :প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন দক্ষিণের প্রশাসক আবদুস সালাম। মঙ্গলবার (৯ জুন) নগর ভবনে ডিএসসিসির মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্সসহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা সিলগালা করে দেয়া হবে।

একইসঙ্গে দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে চলে আসা অবৈধ স্থাপনাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি। হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নিয়মিত পরিশোধের আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, নিয়ম মেনে ব্যবসা করলে সিটি করপোরেশন সব ধরনের আইনি সহযোগিতা দেবে।

এ ছাড়া, যাদের ট্যাক্স বকেয়া রয়েছে, তাদের ছাড় না দেয়ার কথাও জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর