রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে বানাবেন গরুর মাংসের কালাভুনা ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে কন্ঠ শিল্পী লিজার “গোধূলি লগন” ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ  রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু ঈদুল আজহা: কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী কক্সবাজারে আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ 

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১ টাইম ভিউ
রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। এদিকে আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

এমন পরিস্থিতিতে রোববার (২৪ মে) মামলার আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগ-এর সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহকে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তিনি এ দায়িত্ব পালনের জন্য ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে আলোচিত এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি জানিয়ে আইনজীবীদের একটি অংশ তাদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর