বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে : জামায়াত আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন-অর্থমন্ত্রী একনেকে দুই হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায় আওয়ামী লীগকে নিয়ে সরকার নিজেই ধোঁয়াশায় :আসিফ মাহমুদ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা : তথ্য উপদেষ্টা হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডিএসসিসি মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না :প্রশাসক

সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন-অর্থমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯ টাইম ভিউ
সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন-অর্থমন্ত্রী

দেশের সীমিত সম্পদের মধ্যেও সব নাগরিককে বিবেচনায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কাউকে বাইরে রাখা হয়নি, সবার জীবনমান ও সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়েই বাজেট তৈরি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির চাপসহ সব বিষয় বিবেচনায় নিয়েই বাজেট সাজানো হয়েছে, যাতে সীমিত সম্পদের মধ্যেও জনগণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া যায়।

তিনি আরও জানান, এবারের বাজেটে দেশীয় শিল্প ও উৎপাদন খাতকে উৎসাহ দিতে করছাড় ও ভ্যাট অব্যাহতির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কিছু আমদানিনির্ভর ও বিলাসী পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় শিল্প সুরক্ষা পায়।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, নতুন করনীতির লক্ষ্য দেশীয় উৎপাদন বাড়ানো, শিল্পকে প্রতিযোগিতায় সক্ষম রাখা এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করা। এতে কিছু পণ্যের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর