রবিবার, ২৪ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহা: কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী কক্সবাজারে আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত সোমবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু মাদারগঞ্জে গুনারীতলা ইউনিয়নে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ঈদের ছুটিতে অফিস ত্যাগের আগে লাইট-ফ্যান বন্ধ করে যাওয়ার নির্দেশনা রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

সাতকানিয়া স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজন গ্রেপ্তার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৯ টাইম ভিউ
সাতকানিয়া স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজন গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে পাহাড়ের প্রজেক্ট এলাকায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ মে) বেলা ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার বাজালিয়া ও ছদাহা ইউনিয়নের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই শিক্ষার্থী স্থানীয় ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রী।

ঘটনার বিবরণ পুলিশ ও সোর্স সূত্রে জানা গেছে, ওই দুই স্কুলছাত্রী বুধবার দুপুরে বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল এবং ছদাহা ইউনিয়নের পাহাড়ের প্রজেক্ট এলাকায় ঘুরতে যায়। এসময় পাহাড়ি এলাকায় প্রজেক্টের কাজে নিয়োজিত শ্রমিকরা তাদের দুজনকে ধরে নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, সাতজন মিলে এক ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং অন্যজনকে শ্লীলতাহানি করা হয়। দীর্ঘ সময় ধরে চলা এই বর্বরোচিত ঘটনার পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

ঘটনার খবর পাওয়ার পর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এসআই জহির অভিযান পরিচালনা করে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন— ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়া এলাকার মো. ছৈয়দ (১৫), মো. মানিক ইসলাম (২০), আব্দুর রহিম (১৮) এবং বাজালিয়া ইউনিয়নের মো. রাকিব (২০)।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, দুই শিক্ষার্থীকে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর