শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ রাশিয়ায় চার ইউরোপীয় দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে মস্কো নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ

আওয়ামী লীগ ভোটব্যাংক নিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিএনপি–জামায়াত : নাহিদ ইসলাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ টাইম ভিউ
আওয়ামী লীগ ভোটব্যাংক নিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিএনপি–জামায়াত : নাহিদ ইসলাম
আওয়ামী লীগ ভোটব্যাংক নিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিএনপি–জামায়াত : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে। আওয়ামী লীগ প্রশ্নে সব দলগুলো একমত হতে পারে নাই। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘স্টার নির্বাচনী সংলাপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য থেকে শুধু একটি দলের পতন নয়, রাষ্ট্র ও জীবন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য ছিল।

যেভাবে পুনর্গঠন হওয়ার কথা সেরকম হয়নি। তবু বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের দিকে যাচ্ছি। আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে এনসিপি। বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। তাতে ভালো কিছু হয়নি। ভবিষ্যতের জন্য নির্বাচনের পর ঐক্যমত কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো করবে বলে আশা করি।

তিনি বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। হিসাব দাও নামে একটি কর্মসূচি করতে দেয়া যেতে পারে। সেখানে সরকার সব কিছুর হিসাব জনগণকে দেবে।

আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত-এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন অভিযোগ অস্বীকার করে দল দুটি বলছে, ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করার প্রশ্নই ওঠে না। নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে নির্বাচনে বিজয়ী হলে দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি তুলে ধরে দলগুলো। এ সময়ে র‌্যাব বিলুপ্তির বিষয়ে এনসিপি একমত হলেও ভিন্নমত জানান বিএনপি ও জামায়াত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর