শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ টাইম ভিউ
খালেদা জিয়া ,ও তারেক রহমান,নিরাপত্তা,বিএনপি,শামছুল ইসলাম,প্রধান নিরাপত্তা কর্মকর্তা
খালেদা জিয়া ,ও তারেক রহমান,নিরাপত্তা,বিএনপি,শামছুল ইসলাম,প্রধান নিরাপত্তা কর্মকর্তা

খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ লক্ষ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর