সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য কেউ বাধাগ্রস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ বিএনপি জনগণকে মূর্খ মনে করে: বিরোধীদলীয় নেতা বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক বিএনপি নয়, আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছিল জামায়াত: রিজভী মাঝ আকাশে খুলে গেল ভারতীয় বিমানের দরজা, ঢাকায় জরুরি অবতরণ বাংলাদেশে ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা কানাডার বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

বিএনপি নয়, আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছিল জামায়াত: রিজভী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
বিএনপি নয়, আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছিল জামায়াত: রিজভী
ছবি-সংগৃহীত

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নয়, বরং জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে তিনি এই রাজনৈতিক বক্তব্য দেন।

দলের সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।বিএনপি কখনো আওয়ামী লীগকে মাফ করার কথা বলেনি বলে স্পষ্ট করেন রিজভী। তিনি বলেন, যারা অভিযোগ তুলছে যে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারাই প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল। ক্ষমতার স্বার্থে জামায়াত যেকোনো রাজনৈতিক দলের সঙ্গেই হাত মেলাতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, অতীত ইতিহাস সাক্ষ্য দেয় জামায়াত নিজেরাই আওয়ামী লীগের দেখানো পথে হেঁটে যেতে পারে।জামায়াতের অতীত ও বর্তমান রাজনৈতিক ভূমিকার কড়া সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দলটি অতীতেও ফ্যাসিবাদী আচরণ করেছে এবং এখনো সেই চরিত্রেই অবস্থান করছে। কোনো গণতান্ত্রিক বা রাজনৈতিক আন্দোলনে জামায়াতকে কখনো নিজস্ব আদর্শিক অবস্থানে দৃঢ় থাকতে দেখা যায়নি।

তিনি আরও দাবি করেন, দেশের মানুষ বিএনপির রাজনৈতিক চরিত্র ভালোভাবেই জানে। দলটি সাধারণ মানুষকে দেওয়া যেকোনো প্রতিশ্রুতি থেকে কখনো বিচ্যুত হয় না। বিপরীতে জামায়াত অতীতে অসংখ্য রাজনৈতিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সব সময় উল্টো কর্মকাণ্ড চালিয়েছে।

বক্তব্যের শেষভাগে জামায়াতকে মুখে নয়, বরং কাজের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক চেতনা প্রদর্শনের আহ্বান জানান রুহুল কবির রিজভী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর