শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ রাশিয়ায় চার ইউরোপীয় দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে মস্কো নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ

বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ টাইম ভিউ
বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী সম্প্রতি বিবাহিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

তন্বীর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিক এবং একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করছেন।

ফেসবুকে ইংরেজিতে দেওয়া দীর্ঘ পোস্টে তন্বী লিখেছেন, ‘আজ আমরা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছি।’

স্বামীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, ‘আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে চাই—সবচেয়ে সাধারণ হলেও সবচেয়ে গভীর প্রতিশ্রুতি: প্রতিটি দিনে, বাকি জীবন জুড়ে, আমি শুধুমাত্র তোমাকেই বেছে নেব।’

গত বছরের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় তন্বী আহত হন। ওই সময়ের একটি রক্তমাখা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি জুলাই আন্দোলনকে আরও শক্তিশালী করতে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়লাভ করেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১,৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর