সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য কেউ বাধাগ্রস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ বিএনপি জনগণকে মূর্খ মনে করে: বিরোধীদলীয় নেতা বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক বিএনপি নয়, আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছিল জামায়াত: রিজভী মাঝ আকাশে খুলে গেল ভারতীয় বিমানের দরজা, ঢাকায় জরুরি অবতরণ বাংলাদেশে ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা কানাডার বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ টাইম ভিউ
সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন
ছবি-সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মেহেদী হাসান বলেন, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আসামি রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগিরই কারামুক্ত হবেন বলে আশা করছেন এই আইনজীবী।

গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভীন (৫৬)। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি।

ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর