বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ বিশ্বকাপকে কেন্দ্র করে মোহাম্মদপুরে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা সংসদে সুযোগ সীমিত, তাই রাজপথে জামায়াত: শফিকুর রহমান নতুন ইউনিফর্মে ফিরল বাংলাদেশ পুলিশ বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থী সিলেটে কিশোরী ধর্ষণের দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলো ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে সরকার

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ততথ্যমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯ টাইম ভিউ
সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ততথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সাইবার নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুকভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার ধরন ও চ্যালেঞ্জ বদলে গেছে। একসময় যেখানে সীমান্ত নিরাপত্তাই ছিল প্রধান বিবেচ্য, এখন সাইবার জগতে নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির সংযোজন অপরিহার্য।

তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সেবামূলক কার্যক্রম, জনসম্পৃক্ত উদ্যোগ এবং জাতীয় নিরাপত্তায় তাদের ভূমিকা সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তথ্যমন্ত্রীর মতে, আধুনিক যোগাযোগব্যবস্থা ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও স্বচ্ছ, কার্যকর এবং জনমুখী করে তোলা প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর