শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

কবিতা * প্রশ্ন *

সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন :
  • আপডেটের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ টাইম ভিউ

নিশীথ কালো আঁধার রাতে,

বিশ্বজগৎ আমার সাথে।

নিজকে নিয়ে প্রশ্ন

করি,

থামবে কোথায় ক্ষুদ্র তরি?

নীল আকাশে যাচ্ছি ভেসে,

বিশ্বজগৎ

নির্বিশেষে।

লক্ষ কোটি

সৌরজগৎ,

বিচিত্র সব সেই ছায়াপথ।

লক্ষ যোজন আলোক ছটা,

গুনতে পারি তাহার কটা?

সূর্য সেথায় বিন্দুসম

বিশ্ব সেথায় ক্ষুদ্র নম!

ক্ষুদ্র মানব পাওকি খুঁজে?

বিশ্বলয়ের অসীম মাঝে!

মিথ্যা বড়াই করছি মোরা,

নিয়ে অতি ক্ষুদ্র

ধরা।

আল্লাহ খোদায় কুটছি মাথা,

প্রশ্ন খুঁজে দেখছি

ধাঁধা।

প্রশ্নবানে ছুরছি যে

তীর

ভগবানের অচিন

কুটির।

ক্ষুদ্র অতি মানব

জগৎ,

আল্লাহ খোদা তুমিই মহৎ।

মাটির আদম তৈরি করে,

রুহ দিলে এক ফুৎকারে।

কন্ধে কেন চাপাও বোঝা?

বিশ্বলয়ে তোমায় খোঁজা!

পাওনা খুঁজে আর কোন ঠাঁয়!

চাপলে এসে মানব কোটায়?

আমরা যদি তেজ্য

করি,

নামাজ-পুজো দেই যে ছারি!

বড়াই তুমি করবে কোথায়?

অসীম পানের আলোক ছটায়?

আমরা মানুষ আছি বলে,

তোমার পায়ে ভক্তি মেলে।

ভেবো নাকো দিচ্ছি ধমক,

করছিনা তো মিথ্যা ঠমক।

আমরা তোমার প্রেমে পাগল,

রঙ্গিন করি বিশ্ব

ভূগোল।

নিথর নিঠুর বিশ্ব

মাঝে,

আমরা সাজি তোমার সাজে।

মন্দিরের ঐ

ঘন্টাধনি,

মুয়াজ্জিনের আজানখানি।

প্যাগোডার ঐ উচ্চ চূড়ায়,

সুউচ্চ ঐ পাহাড়

তুরায়।

জপছে সবে তোমার কথা,

সপছে সবে মনের

ব্যথা।

শত হাজার কওম

মাঝে,

তোমার ধ্বনি সদাই বাজে।

নরক তুমি দেবে কাকে?

সবাই যেথা তোমায় ডাকে!

আমি তোমার প্রেমে মজি,

আমার মাঝে তোমায় খুঁজি।

তোমার মহান রূপটি দেখি,

তুমিই মহান! তুমিই সাকি!

আমিই তুমি, তুমিই আমি,

তুমিই আমার

অন্তজামি।

আল্লাহ আমার আল্লাহ আমার,

দিদার চাহি ভক্ত তোমার।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর