সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবার হাত ধরে ড্রাম বাজানো শিখছেন জেমসের ছেলে জিবরান ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা রাতেই রাজধানীসহ ১৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী শিক্ষার্থীদের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে বাংলাদেশে আরও ৪ সবুজ পোশাক কারখানা বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৬১ জন শিশু হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তের হার বাড়ার পাশাপাশি দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপও ক্রমাগত বাড়ছে।

এর আগে গত শনিবারের পরিসংখ্যানে দেখা গিয়েছিল, হাম ও এর উপসর্গ নিয়ে ৪ জন শিশু প্রাণ হারিয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ২৪ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে মৃত্যু ও আক্রান্ত-উভয় সংখ্যাই আশঙ্কাজনকভাবে বেড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। হঠাৎ জ্বর বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর