রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দাবি আদায়ে মাঠে নামছে এনসিপি, ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা লক্ষ্মীপুরে সালিশি বৈঠকে বাগবিতণ্ডা, বৃদ্ধকে গুলি এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী দেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রধানমন্ত্রীর নির্দেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্বে মোশাররফ করিম খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮ টাইম ভিউ
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ভোট গণনার পর শনিবার ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব (২৬০ ভোট) ও ইলিয়াস কোবরা (২১৬ ভোট)। এ পদে নূতন পান ২০৪ ভোট এবং রোজিনা পান ১৫২ ভোট। সহ-সাধারণ সম্পাদক হিসেবে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত, আর তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ২৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সনি রহমান। প্রতিদ্বন্দ্বী চুন্নু পেয়েছেন ১৮২ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ পারভেজ চৌধুরী আবির, তিনি পেয়েছেন ২৭২ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই পদে মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।

নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের অংশগ্রহণে প্রচার-প্রচারণা, মতবিনিময় ও বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডে মুখর ছিল চলচ্চিত্রাঙ্গন। নতুন কমিটির কাছে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ এবং শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর