শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল কাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা

আব্দুল কাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

মো : সোহেল ,স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫৩ টাইম ভিউ
আব্দুল কাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত ৭ জুলাই ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ৫৯ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মো: আব্দুল কাদেরকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, মহানগর ও কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে বর্ধিত এ কমিটি অনুমোদন করা হয়। এর আগে মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়নের দাবিও ওঠে বিভিন্ন মহল থেকে।

মো:আব্দুল কাদের ২০২৪ সালের কোটাবিরোধী গণআন্দোলনের সম্মুখসারির একজন কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। দলের দুঃসময় তিনি সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ৮ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড,ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এবার তাঁকে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

ফরিদগঞ্জের কৃতি সন্তান আব্দুল কাদেরকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করায় দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর মো:আব্দুল কাদের বলেন, “আমার বিশ্বাস ছিল, যারা দুঃসময়ে রাজপথে থেকে সংগঠনের জন্য লড়াই-সংগ্রাম করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদিন তাদের যথাযথ মূল্যায়ন করবে। কেন্দ্রীয় নেতৃত্ব সেই আস্থার প্রতিফলন ঘটিয়েছে।”

তিনি আরও বলেন,আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। একই সঙ্গে সকল ত্যাগী নেতাকর্মীর যথাযথ মূল্যায়ন অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর