মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৩ টাইম ভিউ
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
ছবি-সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১১ হাজার।সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক। এ সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৪২ জন।

এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাঁদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। আর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর