সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ বিএনপি জনগণকে মূর্খ মনে করে: বিরোধীদলীয় নেতা বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক বিএনপি নয়, আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছিল জামায়াত: রিজভী মাঝ আকাশে খুলে গেল ভারতীয় বিমানের দরজা, ঢাকায় জরুরি অবতরণ বাংলাদেশে ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা কানাডার বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ টাইম ভিউ
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
ছবি-সংগৃহীত

আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুতের বিল প্রসঙ্গে নুরুল ইসলাম মণি বলেন, শেখ হাসিনার আমলে স্থাপিত বিদ্যুৎকেন্দ্রগুলোর ভেতরে মেশিন নেই। টাকা আত্মসাতের উদ্দেশ্যে এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এ কারণে বর্তমানে বিদ্যুতের বিল কমানোর কোনো পথ সরকারের হাতে নেই।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান। দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।অভিভাবকদের সতর্ক করে চিফ হুইপ বলেন, ফেসবুকের ক্ষতিকর কনটেন্টের কারণে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন চিফ হুইপ। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর