শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

এবার প্রকাশ্যে এনসিপি নেতাকে গুলি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ টাইম ভিউ
এবার প্রকাশ্যে এনসিপি নেতাকে গুলি
এবার প্রকাশ্যে এনসিপি নেতাকে গুলি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী এবং কেন্দ্রীয় শ্রমিক শক্তি সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার সোনাডাঙ্গা আবাসিক এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, তার কানে গুলি লেগেছে। পরে মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে সার্জারি বিভাগের ইউনিট ৯ ও ১০-এ ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে সোমবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানিয়েছেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’ সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল জানিয়েছেন, ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর