শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা : প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা কারাগারে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের “শিল্পী সমাজের প্রতি দর্শকের আস্থার সংকট, নাকি রাজনীতির অদৃশ্য প্রভাব ?” জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

কেমন থাকবে ৩ দিনের আবহাওয়া , জানালো অধিদপ্তর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০৯ টাইম ভিউ
কেমন থাকবে ৩ দিনের আবহাওয়া , জানালো অধিদপ্তর

দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চার বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মঙ্গলবারের পূর্বাভাস (২৬ মে): সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধ ও বৃহস্পতিবারের পূর্বাভাস (২৭ ও ২৮ মে): বুধবার থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী তিন দিন পার হওয়ার পরও দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত সাধারণ জনজীবনে কিছুটা স্বস্তি আনলেও ভারী বৃষ্টির এলাকায় যাতায়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর