বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস; ১ জুলাই থেকে কার্যকর মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড যাত্রাবাড়ীর মামলায়ও খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ঙ্গোপসাগরে মৎস্য সংকট, ধ্বংসের মুখে সুনীল অর্থনীতি, দায়ী অবৈধ ট্রলিং ও অব্যবস্থাপনা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮ টাইম ভিউ
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কর্মসূচির ঘোষণা করেন।গোলাম পরওয়ার জানান, আগামী ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া কর্মসূচি পালন করা হবে। আগস্ট মাসের কর্মসূচির বিষয়ে তিনি জানান, ১ আগস্ট সারাদেশের মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন করা হবে।

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলায় সমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে জামায়াত পূর্ণ সমর্থন জানিয়ে অংশ নেবে।

এর বাইরেও মহিলা বিভাগ ও ছাত্রসমাজের উদ্যোগে এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের মাধ্যমে নেওয়া কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার পাশাপাশি জামায়াতের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি পেশ করা হয়। সেগুলো হলো- জুলাইয়ের খুনিদের ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর