সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ বিএনপি জনগণকে মূর্খ মনে করে: বিরোধীদলীয় নেতা বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক বিএনপি নয়, আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছিল জামায়াত: রিজভী মাঝ আকাশে খুলে গেল ভারতীয় বিমানের দরজা, ঢাকায় জরুরি অবতরণ বাংলাদেশে ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা কানাডার বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন

দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে: স্পিকার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে: স্পিকার
ছবি-সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (১৮ অক্টোবর) এক শুভেচ্ছাবার্তায় তিনি সবার জীবনে আনন্দ, প্রেরণা ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছাবার্তায় স্পিকার বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্প্রীতি ও আনন্দের পরিবেশ তৈরি হয়।

তিনি আশা প্রকাশ করেন, দুর্গোৎসবের মধ্য দিয়ে সমাজে বিদ্যমান বৈষম্য ও অবিচার দূর হবে। সবার মধ্যে সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে। বাংলার আবহমান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে।

স্পিকার আরও বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বিকশিত হোক। সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির চেতনায় সবাই মিলে সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে স্পিকার বলেন, উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর