মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বিজেপির জয়ের পর ‘পুশইন’ আশঙ্কা, জেলায় জেলায় সতর্কবার্তা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
বিজেপির জয়ের পর ‘পুশইন’ আশঙ্কা, জেলায় জেলায় সতর্কবার্তা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যেই সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমাবার রাতে বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সীমান্তে নজরদারি বাড়ানোর তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে সদা তৎপর রয়েছে বিজিবি। যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে সীমান্তের দায়িত্ব পালন করছে বিজিবি।

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে ২০৮ আসনে এগিয়ে আছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। যার মধ্যে ১৭৪টি আসন নিশ্চিত করে প্রথমবারের মতো এ রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদির দল। এর মধ্য দিয়ে বাংলাদেশের লাগোয়া এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেড় দশকের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। তার দল তৃণমূল কংগ্রেস শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৫টি আসনে জয় পেয়েছে। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়। তাতে রেকর্ড ৯৩ শতাংশ ভোট পড়ে, যা পুরো ভারতেই নজিরবিহীন।

ভারতের কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ৬০ লাখেরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, যা মোট ভোটারের প্রায় ৮ দশমিক ৫৭ শতাংশ। বাদ দেওয়া ওই ভোটারদের বলা হচ্ছে, তারা অনুপ্রবেশকারী। এ নিয়ে দুই মাস ধরে তীব্র বাদানুবাদ চলছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। তৃণমূল বলছে, এরা তৃণমূলের ভোটার এবং মোদি সরকার বেছে বেছে বিশেষ গোষ্ঠীর লোকদের বাদ দিয়েছে। অন্যদিকে বিজয় নিশ্চিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

তার এই বক্তব্য এবং বিজেপির বিজয়ের পর পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারী হিসেবে বাঙালিদের সীমান্ত দিয়ে পুশইন করার শঙ্কা বাড়ল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর