বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস; ১ জুলাই থেকে কার্যকর মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড যাত্রাবাড়ীর মামলায়ও খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ঙ্গোপসাগরে মৎস্য সংকট, ধ্বংসের মুখে সুনীল অর্থনীতি, দায়ী অবৈধ ট্রলিং ও অব্যবস্থাপনা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯ টাইম ভিউ
বুধবার 'ব্যাংক হলিডে', বন্ধ থাকবে লেনদেন

অর্ধবার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করার জন্য বুধবার (১ জুলাই) সারা দেশে পালিত হবে ব্যাংক হলিডে। এ উপলক্ষে সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে গ্রাহকসেবা বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এসব কার্যালয়ে অর্ধবার্ষিক আর্থিক হিসাব-নিকাশ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রতি বছরের ১ জুলাই ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কারণে দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন হবে না। কারণ, পুঁজিবাজারের অধিকাংশ আর্থিক লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়।

উল্লেখ্য, প্রতি বছরের ৩১ ডিসেম্বর বার্ষিক হিসাব-নিকাশ ও আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্যও ব্যাংক হলিডে পালন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর