ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝআকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উড়োজাহাজে থাকা রোগী ও তাঁর স্বজনেরা দরজাটি ধরে রাখার চেষ্টা করেন। পরে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন ছোট উড়োজাহাজটি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
জরুরি অবতরণের পর রোগীকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। ওই রোগীর নাম আজিম খান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।