মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

সিদ্ধান্ত ছাড়াই বিসিবি-আইসিসি বৈঠক মুলতবি, ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১১ টাইম ভিউ
সিদ্ধান্ত ছাড়াই বিসিবি-আইসিসি বৈঠক মুলতবি, ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভার্চুয়াল বৈঠক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই স্থগিত হয়েছে। বৈঠকে আইসিসির অনুরোধ সত্ত্বেও আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বিসিবি আবারও আইসিসিকে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা তাদের পক্ষে সম্ভব নয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স শেষে বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল পাঠানোর বিষয়ে বোর্ডের আগের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। আইসিসি সভায় বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশ করা হয়েছে।

এ অবস্থায় বিসিবি প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করতে। বোর্ড জানিয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিসিবি ও আইসিসি উভয় পক্ষই আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান খোঁজার বিষয়ে একমত হয়েছে। সামনে আরও বৈঠক ও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই সংস্থা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর