মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

অবৈধ চাল মজুতদারদের কোন ছাড় দেওয়া হবে না : খাদ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : অবৈধ চাল মজুতদাররা যেন আর কখনও ব্যবসা করতে না পারে। মজুদের জন্য মামলা করে জেলে দিতে হবে তাদের। এটাই সরকারের নির্দেশ। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি আরও বলেন, অবৈধভাবে চাল মজুত করলে মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে অথবা মামলা করে জেলে দিতে হবে। নামমাত্র জরিমানা করে ছেড়ে দেয়া যাবে না। মজুতদাররা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চালের দাম নিয়ে কোনো প্রকার বেইমানি হলে মেনে নেয়া হবে না। এ বিষয়ে সরকার খুব কঠোর। তবে সাধারণ ব্যবসায়ীদের এতে চিন্তার কিছু নেই বলে জানান সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সুযোগ নিয়ে চালের দাম বাড়িয়েছিল কিছু অসাধু ব্যবসায়ী। এরপর থেকে সারাদেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে। এখনও অভিযান অব্যাহত। কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর