সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ টাইম ভিউ
অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি- সংগৃহীত

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ যাতায়াত সহজ করতে কার্যকর অভিবাসন নীতি প্রণয়ন ও সীমান্ত ব্যবস্থাপনা জোরদারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (০৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় কৌশলগত কাঠামো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে, সমন্বয় জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

সভায় তিনি জানান, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকায় সরকারের বিভিন্ন সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের নিয়ে কৌশলগত আলোচনা সভার আয়োজন করে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। আলোচনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর