শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার নির্বাচনী ডামাঢোলে সরগরম সৈয়দকাঠী,ভোটের মাঠে নতুন সমীকরণ,কে হবেন আগামীর চেয়ারম্যান? মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় আওয়ামী লীগ নেতা হাজী তাজুল ইসলাম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গত (৫ নভেম্বর) সোমবার রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজার চৌরঙ্গী মার্কেটের সামনে হইতে গ্রেফতার করা হয়।

পুলিশের আবেদনপত্র সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-০৮, তারিখ-০৯/১১/২০২৩, ধারা- সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩) এর মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাজী তাজুল ইসলাম ঘাটারচড় এলাকার বাসিন্দা । তার পিতা মৃত মাওলানা বাসার উদ্দিন। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ইট-বালি ব্যবসায়ী বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

আবেদনপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জেল হাজতে রাখা প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (নিঃ) মো. রুহুল আমিন আদালতের কাছে আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেল হাজতে আটক রাখার আবেদন জানান। আদালত সূত্রে জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী নির্দেশনা দেবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর