শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২১১ টাইম ভিউ

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৯ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ক্রোনেন জয়তুং পত্রিকা। আহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরাও আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় পুলিশের বরাত দিয়ে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও জাতীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ এ খবর জানিয়েছে।

পুলিশের একজন মুখপাত্র ওআরএফ-কে বলেছেন, বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রাজ শহরের মেয়র অস্ট্রিয়ার এপিএ বার্তা সংস্থাকে মঙ্গলবারের এই বন্দুক হামলায় ৯ জন নিহত হওয়ার খবর জানান। নিহতদের মধ্যে ৭ জন শিক্ষার্থী, একজন প্রাপ্তবয়স্ক এবং সন্দেহভাজন বন্দুকধারীও আছে বলে জানিয়েছেন তিনি। হামলাকারী নিজেও স্কুলটির শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর