শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

অ্যাপলের বিরুদ্ধে মামলা করলো মার্কিন যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মামলার অভিযোগে বলা হয়েছে, কূটকৌশল এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্মার্টফোনের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার ও বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে কোম্পানিটি।

মামলায় মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, অ্যাপল তার আইকনিক পণ্য আইফোন দিয়ে বেআইনিভাবে বাজারে প্রতিযোগিতা সীমিত করে রেখেছে। সেই সঙ্গে ভোক্তাদের সামনে সুযোগ সীমিত করেছে।

আইফোনে নিজেদের তৈরি অ্যাপ একচ্ছত্রভাবে ব্যবহারের অভিযোগ করা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে। অন্য প্রতিষ্ঠানের তৈরি একই ধরণের অ্যাপের বাজার ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও বলা হয়েছে।

এদিকে মামলা দায়েরের পর এক প্রতিক্রিয়ায় অ্যাপল জানিয়েছে, তারা কোনো অবৈধ তৎপরতার সঙ্গে যুক্ত নয় এবং কোম্পানি ‘সর্বশক্তি দিয়ে’ এসব ‘ভুয়া’ অভিযোগের বিরুদ্ধে লড়াই করবে।

অ্যাপলের মুখপাত্র ফ্রেড শেইনজ এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন , ‘তথ্য-উপাত্ত এবং আইনের ভিত্তিতে এ মামলা ভুল। অ্যাপল সর্বশক্তি দিয়ে এটি মোকাবিলা করবে।

সূত্র : সিএনএন

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর