শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

অ্যালেনার মতে ট্রাম্প রাজনৈতিক পরিস্থিতির শিকার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সাজার মুখোমুখি হলেও তাঁর হোয়াইট হাউসের কুর্দি দখলের লড়াইয়ে বিষয়টি কোনো প্রভাব ফেলবে না। তাঁর আইনজীবী অ্যালেনা হাব্বা এই মন্তব্য করে বলেন, নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে দেওয়া রায়ে ‘কিছুই বদলাবে না’।

অ্যালেনা হাব্বা গতকাল রবিবার বিবিসির সাংবাদিক লরা কুয়েন্সবার্গকে বলেন, ‘ট্রাম্প রাজনৈতিক পরিস্থিতির শিকার। আমরা এ দেশে এমন কিছু দুর্নীতি দেখেছি, যা আমাদের বিচারব্যবস্থায় আগে কখনো দেখিনি।

তিনি নির্বাচনে লড়বেন, রায়ে কিছুই বদলাবে না। এ দেশের মানুষের তাকে প্রয়োজন। কারণ সত্যি বলতে এটি (ট্রাম্পের নির্বাচনে অংশ নেওয়া) অন্য যেকোনো কিছুর চেয়ে বা কারো ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।’
এদিকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে কোনোভাবেই পিছপা হবেন না বলে গত শুক্রবার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানান ট্রাম্প।

পাশাপাশি নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখার কথাও জানান রিপাবলিকান দলের এই বর্ষীয়ান নেতা।
এ সময় বিচারপ্রক্রিয়ায় তাঁর নির্বাচনী বিশেষজ্ঞদের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করে ট্রাম্প বলেন, তাঁর সাক্ষীদের এমনভাবে বিচারকরা নাজেহাল করেছেন যে মনে হচ্ছিল তাঁদের ক্রুশবিদ্ধ করা হয়েছে। বিচারক হুয়ান মার্চেনেরও সমালোচনা করেন ট্রাম্প।

নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতের ১২ বিচারকের প্যানেল গত বৃহস্পতিবার সর্বসম্মতভাবে ট্রাম্পের বিরুদ্ধে ওঠা সব অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করেন।

ছয় সপ্তাহের বিচার ও দুই সপ্তাহের যুক্তিতর্ক শেষে এ রায় ঘোষণা করা হয়। সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার বিষয়ে আনা ৩৪টি অভিযোগের সবগুলোতেই ট্রাম্পের দায় দেখতে পেয়েছেন জুরি সদস্যরা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর