শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

আজাদ কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৬ টাইম ভিউ
আজাদ কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদে কারিগরি ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং বার্তা সংস্থা ডনের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রাশিয়ার তৈরি এমআই-১৭ মডেলের হেলিকপ্টারটি মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্ভাগ্যবশত হেলিকপ্টারে থাকা কোনো ব্যক্তিকেই আর জীবিত পাওয়া যায়নি। এ দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ইতোমধ্যে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সেনাবাহিনীর সব পর্যায়ের সদস্যরা। সেই সঙ্গে তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের আগস্টেও খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলায় খারাপ আবহাওয়ার কারণে আরেকটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যাতে দুই পাইলট ও তিন ক্রু সদস্য প্রাণ হারান। সূত্র: ডন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর