রবিবার, ১০ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষামন্ত্রী ‘ধ্বংসস্তুপ’ থেকে দেশকে টেনে তোলাই বিএনপির চ্যালেঞ্জ: মির্জা ফখরুল পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠাই অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় :পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ নিহত চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ হামের টিকা সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু : স্বাস্থ্যসচিব ফটিকছড়িতে মেয়ের শ্বাশুড়িকে হত্যার অভিযোগে বেয়াইন গ্রেপ্তার

আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনে বিক্রিতে তৎপর ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনে বিক্রিতে তৎপর ইরান

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপের মধ্যেও আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত তেল চীনের কাছে বিক্রির উদ্যোগ জোরদার করেছে ইরান। এ লক্ষ্যেই কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে তেহরান। তেহরানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিপ্লোহাউসের পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও যোগাযোগ করেছেন। এসব আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়া এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরের এক সপ্তাহ আগেই আরাঘচি চীন সফর করেন। এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে চীন বর্তমানে ইরানের বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার। বিশেষ করে তেল রফতানিতে চীনের সহযোগিতা তেহরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।Politics

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে গোলামজাদেহ বলেন, আরাঘচি অবশ্যই চীনের সহযোগিতা চাইছেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরেই ইরানের তেল রফতানি চাপে রয়েছে। ব্যাংকিং ও বাণিজ্যিক বিধিনিষেধের পাশাপাশি সমুদ্রপথে নজরদারি ও কড়াকড়িও বাড়ানো হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বাভাবিকভাবে তেল বিক্রি করা ইরানের জন্য কঠিন হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত তেলবাহী জাহাজগুলোর তেল চীনের কাছে বিক্রি বা সরবরাহের বিষয়ে দুই দেশ সমন্বয় করছে বলে জানান তিনি। অর্থাৎ, সমুদ্রে ভাসমান কিছু জাহাজের তেল বিক্রির বিকল্প পথ খুঁজছে তেহরান।

এ ছাড়া আব্বাস আরাঘচি হরমুজ প্রণালীর নিরাপত্তা, জাহাজ চলাচল নিয়ন্ত্রণ এবং সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের প্রস্তাবিত ব্যবস্থাগুলো নিয়েও আলোচনা করেছেন বলে জানান গোলামজাদেহ। সূত্র: আল-জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর