শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

আফগানিস্তানে বন্যায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

মধ্য আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশ হড়কা বান-ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বেশ কিছুদিন ধরে দেশেটিতে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে হাজার হাজার গবাদি পশু মারা গেছে। শত শত হেক্টর কৃষি জমি, সেতু ও দোকান পানির নিচে তলিয়ে গেছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যায় কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে।

এদিকে, গত সপ্তাহে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফগানিস্তানে অন্তত ৩১৫ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ একটি দেশ। জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের জন্য আফগানিস্তানকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর