শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪১১ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ১২৪ জন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স-এ দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।

স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও অন্তত তিনটি আফটারশক হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২।

ভূমিকম্পে কুনারের বহু গ্রাম প্রায় মানচিত্র থেকে মুছে গেছে বলে জানিয়েছে এপি। তালেবান সরকারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৫ হাজার ৪০০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ধার তৎপরতা চললেও তা অত্যন্ত ধীরগতির। রাস্তা ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ-এর প্রধান ইব্রাহিম আহমেদ আল জাজিরাকে বলেন, “সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো কঠিন। আমরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করছি খাবার ও সহায়তা পৌঁছে দেওয়ার জন্য।”

তিনি জানান, অবকাঠামোর অভাব ও পাহাড়ি ভৌগোলিক অবস্থার কারণে অনেক জায়গায় কেবল হেঁটেই পৌঁছানো সম্ভব।তিনি আশঙ্কা প্রকাশ করেন, এখনো এমন কিছু গ্রাম আছে যেখানে উদ্ধার অভিযান শুরুই হয়নি। সেখানে পৌঁছানো গেলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যেতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর