শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল

আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা!

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই।

রোববার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নিজ গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প। খেলার মাঠে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা। গলভ ক্লাব থেকে মাত্র ৪০০ মিটার দূরের ঝোপ থেকে, ট্রাম্পের দিকে তাক করা একটি বন্দুক দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে বন্দুকধারীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোঁড়েন সিক্রেট সার্ভিস বাহিনী।

এতে বন্দুক রেখে পালিয়ে যায় সেই ব্যক্তি। ঘটনাস্থল থেকে একটি একে-ফরটি-সেভেন স্টাইল রাইফেল, দুটো ব্যাকপ্যাক ও একটি গো-প্রো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার পর দ্রুত ট্রাম্পকে গলভ ক্লাব থেকে সরিয়ে নেয় তার নিরাপত্তাকর্মীরা। ট্রাম্পের ওপর বন্দুক হামলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আবারও ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে কিনা এ বিষয়ে তদন্ত করছে এফবিআই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর